বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এনসিপির ঢাকা উত্তরের কমিটি ঘোষণা, দায়িত্বে কারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

NCP
এনসিপির ঢাকা উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্যসচিব সরদার আমিরুল ইসলাম।

জুলাই বিপ্লবীদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবঘোষিত কমিটিতে আরিফুল ইসলাম আদিবকে আহ্বায়ক এবং সরদার আমিরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোস্তাক আহমেদ শিশিরকে।


বিজ্ঞাপন


সোমবার (১৭ নভেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন কাজী সাইফুল ইসলাম। যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক, মো. ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খান্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, একেএম মাসুদুর রহমান, মুত্তাসিম বিল্লাহ ও আনোয়ার জাহান আকাশ।

সিনিয়র যুগ্ম-সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনার পাশাপাশি যুগ্ম-সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা, আবদুল্লাহ আল মনসুর, ইমরান নাঈম, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. মান্নান তালুকদার, সাব্বির আহমেদ, আবু বকর সিদ্দিক ও মো. ওয়াহেদুজ্জামান সুমন।

সাংগঠনিক উইংয়ে সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নূর আমিন খান, শফিকুল ইসলাম রানা খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শেখ জামাল আবির, মোহাম্মদ মুস্তাকিম, রেহানা আক্তার রুমা, হামিদুর রহমান, তৌফিক আহমেদ, সামিনা নাসরিন স্বপ্নিল, মো. আতাউর রহমান সানি ও শামসুল আলম শামস।

আহ্বায়ক কমিটির সদস্য হলেন- আকরাম হোসেন, আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, মো. আবু আদম ভূঁইয়া, মোহাম্মদ হারুন, তানভীর আহমেদ, ইকবাল হাসান, মোহাম্মদ সুমন, মোস্তাজ জুবের মিতলু, মো. সাইফুল ইসলাম, মো. শামীম মিয়া, আফরোজা বুলবুল, মুয়াজ জাহিদুল হক, তাহমিনা আক্তার জুঁথি, অ্যাডভোকেট মশিউর রহমান, শারমিন আক্তার শশী, আনিকা তাহসিন, মো. ইব্রাহিম খলিল, জুম্মারী আখতার শিপা, মো. নয়ন মিয়া, ফেরদৌস আমিনি, রেদোয়ান গাজী, তানভীর আহমেদ ফাহিম, লাপিফা আক্তার, ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আক্তার, মাহবুবুর রহমান রায়হান, আজিমুল রিফাত, অ্যাডভোকেট সোহানা শারমিন, ফাহমিদ হোসেন, আরাফ ইবনে সাইফ, জেরিন আফরিন রিমি, শাহরিয়ার হোসেন হিমু, মফাখরুল আহমেদ, সামিনা আজম সিমা, মিনহাজুর রহমান, রহিমা খাতুন, মোহাম্মদ বাবুল হোসেন ও নাজমুল হাসান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি। সম্প্রতি দলটি শাপলা কলি প্রতীকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে। ফলে আগামী সংসদ নির্বাচনে এই প্রতীকে ভোটে লড়বেন হাসনাত-নাহিদরা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর