বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

দ্রুত রায় কার্যকর চান রাষ্ট্রপক্ষের সাক্ষী জুনায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

রায় কার্যকরে সরকার কত দ্রুত পদক্ষেপ নিচ্ছে দেখতে চাই: জুনায়েদ
হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আলী আহসান জুনায়েদ। ছবি: সংগৃহীত

আপ বাংলাদেশের আহ্বায়ক ও শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষের ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদ বলেছেন, আজকের হাসিনার ফাঁসির রায়ে সারা বাংলাদেশ সন্তুষ্ট। আমরাও সন্তুষ্ট। আমরা চাই হাসিনাকে দ্রুত দিল্লি থেকে ধরে এনে তার ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করা হোক।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


আলী আহসান জুনায়েদ বলেন, সরকারের কনফিডেন্স থাকা দরকার, সারা দেশের জনগণ তার সাথে আছে। সুতরাং আমরা দেখতে চাই যে কত দ্রুত সরকার রায় কার্যকরের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দেশে যে সরকারই আসুক ফ্যাসিবাদের ব্যাপারে সকল দল ও মতের অবস্থান এক হতে হবে।

হাসিনার দেশে খুন, হত্যা তথা দেশ ধ্বংস করে গেছে, এই ব্যাপারে হাসিনাকে কেউ সাপোর্ট করে টিকতে পারবে না এই বাংলাদেশ।

আইজিপি মামুনের রায়ের বিষয়ে তিনি বলেন, আইজিপির রায় একেবারে মিনিমাম হয়ে গেছে।


বিজ্ঞাপন


এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর