রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে জামায়াত: ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতার দিকে নিচ্ছে জামায়াত: ফখরুল
বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি- প্রতিনিধি

কিছু কিছু দল বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, ‘জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ 

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, অস্থির অবস্থা ইচ্ছাকৃত সৃষ্টি করছে নির্বাচন বিমুখ দলগুলো। পিআরসহ আরও সকল অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মালিক জনগণ, তাই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে আসছে এবং আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

F2

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে ইউনিয়নবাসীরদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল।

ওই সভায় তিনি বলেন, ‘জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। এ দেশের আসল মালিক জনগণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।’ 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর