বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল গণফোরাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল গণফোরাম
জুলাই জাতীয় সনদে গণফোরামের স্বাক্ষরের মুহূর্ত। ছবি- ঢাকা মেইল

অনুষ্ঠান শেষ হওয়ার দুই দিনের মাথায় অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল ড. কামালের নেতৃত্বাধীন গণফোরাম। 

রোববার (১৯ অক্টোবর) দলটি তাদের প্রতিনিধি দলের স্বাক্ষরের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ চূড়ান্ত করেছে। 

এসময় উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান এবং আরও তিনজন সদস্য।

এছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল গণফোরাম। তবে সেদিন তারা সনদে স্বাক্ষর করেনি। রোববার গণফোরামের স্বাক্ষরের মধ্য দিয়ে মোট ২৬টি রাজনৈতিক দলের সম্মতি জুলাই সনদে অন্তর্ভুক্ত হলো।

এদিকে জুলাই সনদে স্বাক্ষর করেনি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম জানিয়েছেন, আইনি ভিত্তি দেওয়া ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না। 

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর