বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রেড ক্রিসেন্টে বিশৃঙ্খলার দায়ে এনসিপি নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

NCP
অব্যাহতি পাওয়া এনসিপি নেতা মুনতাসির মাহমুদ।

রেড ক্রিসেন্ট সোসাইটিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, সেই কারণ জানাতে শোকজও করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


নোটিশে বলা হয়েছে, সংগঠক মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ আজ থেকেই কার্যকর হবে।

একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর