বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী ব্যারিস্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, মেয়ে ব্যারিস্টার
বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিএনপির তরুণ নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। ইতোমধ্যে বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ এই সহকারী।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়িয়েছেন।

শায়রুল কবির খান বলেন,  অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল (শুক্রবার) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়িয়েছেন।

কনের পরিচয় সম্পর্কে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে ইশরাক হোসেন বিয়ে করছেন।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর