রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘গণঅভ্যুত্থানের নায়ক হলেন হাজার হাজার মানুষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

‘গণঅভ্যুত্থানের নায়ক হলেন হাজার হাজার মানুষ’
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকীর সভায় বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম। সংগৃহীত ছবি

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের বিশেষ কোনো ব্যক্তি নায়ক বা হিরো নয়, এই গণঅভ্যুত্থানের নায়ক হলেন হাজার হাজার মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকীর সভায় তিনি এ মন্তব্য করেন। 

সেলিম বলেন, গণঅভ্যুত্থানের নায়ক হলেন হাজার হাজার মানুষ। কিন্তু ইতিহাসের অন্যান্য সময়ের মতো এবারও নায়কদের বঞ্চিত করে একটি অংশ সামনে চলে এসেছে। তাদের ভূমিকা আমি অস্বীকার করছি না, কিন্তু তারা সেটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক দেশের সাধারণ মানুষ, যারা বুলেটের মুখে রাস্তায় নেমে এসেছিলেন; মাহফুজ আলম বা সারজিস আলমের মতো পরিচিত মুখেরা নন। তিনি অভিযোগ করেন, জনগণের সেই ভূমিকা ‘হাইজ্যাক’ করা হয়েছে।

সিপিবি’র সাবেক সভাপতি বলেন, সাংবিধানিক বিষয় নিয়ে গণভোট শুধু অপ্রয়োজনীয়ই নয়, এর আইনগত গুরুত্বও নেই।

সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম বলেন, জুলাই আন্দোলন বৈষম্যহীনতার কথা বলে মুক্তিযুদ্ধ ও নারীর সঙ্গে নতুন করে বৈষম্য সৃষ্টি করেছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর