রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জুরাইনে যুব আন্দোলন নেতার ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

S
শ্যামপুর মডেল থানা। ফাইল ছবি

রাজধানীর জুরাইন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এক নেতার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা করেছে আহত ওই নেতা।

‎আহত যুব আন্দোলন নেতা হলেন- মুফতি আমির হামজা। তিনি সংগঠনটির কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক। 

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটায় জুরাইন সেতু মার্কেটের সামনে আমির হামজার ওপর হামলা হয়।

ঘটনা সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম জানান, রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে। চাঁদা না দেওয়ায় ওই রিকশাচালকদের ওপর চড়াও হয় তারা। 


বিজ্ঞাপন


এ ঘটনার প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর চাঁদাবাজরা হামলা চালায়। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

‎শফিকুল ইসলাম আরও জানান, ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে কাজ করছি।’

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর