শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১১ এএম

শেয়ার করুন:

গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

গাজামুখী অভিযানে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ মন্তব্য করেন।

তারেক রহমান লেখেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহিদুল আলমের সাহসী পদক্ষেপ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, বিএনপি সর্বদা শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর