রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

'এমন সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে শ্রমিক-জনতার অধিকারের কথা থাকবে'

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

'এমন সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে শ্রমিক-জনতার অধিকারের কথা থাকবে'

শ্রমিক ও জনতার অধিকারের কথা থাকবে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সব শ্রেণি পেশার মানুষের অধিকারের কথা সংবিধানে সুস্পষ্ট করতে হবে। বাংলাদেশের পুরোনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়নি, জনতার অধিকার নিশ্চিত করা হয়নি।এই সংবিধান মানুষকে মুক্তি দিতে পারেনি। সেজন্য অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, অবশ্যই শ্রমিক-জনতার অধিকারের কথা থাকবে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানই আমাদের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।

thumbnail_20250912_173139

এনসিপি শ্রমিক উইংয়ের উদ্যোগে সমাবেশে আরও বক্তব্য দেন, সংগঠনের মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক রিয়াজ মোর্শেদ, সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, আজাদ খান ভাসানীসহ সংগঠনের অন্যান্য নেতারা।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু

আখতার হোসেন বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে, শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। শ্রমিকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণ ও পলিসি গ্রহণের সময় শ্রমিকের কথা মনে হয় না। শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। শ্রমিকদের মানুষ মনে করা হয় না।

thumbnail_20250912_173133

তিনি বলেন, ২৪ এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি। অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি।

শ্রমিক সমাবেশে জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর