বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া আর কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে এই দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
এসময় দুদু অভিযোগ করেন, ‘আগামী জাতীয় নির্বাচন কীভাবে ঠেকানো যায়, তার জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী।’
বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই।’ নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে বলে সতর্ক করেন তিনি।
দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানন জানিয়ে দুদু আরও বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।’
এএইচ




