বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

জাপার মালিকানা তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে: রুহুল আমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

জাপার মালিকানা তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে: রুহুল আমিন

জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টির মালিকানা তার তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। কোনো একক ব্যক্তির নেতৃত্বে আর কখনোই জাতীয় পার্টি পরিচালিত হবে না। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে  জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 


বিজ্ঞাপন


রুহুল আমিন হাওলাদার বলেন, প্রয়াত পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে নিয়ে নানা সময় চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। দেশের আপামর জনসাধারণের ভালোবাসা ও মানুষের সমর্থনে এবং এরশাদপ্রেমিক তৃণমূলের নেতাকর্মীদের সংগ্রাম এবং প্রতিরোধে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জাতীয় পার্টির স্বমহিমায় এগিয়ে গেছে। কোন চক্রান্ত ষড়যন্ত্র জাতীয় পার্টির অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না।   
 
জাপার এই নেতা বলেন, বড় রাজনৈতিক দলে অনেক সময় মান অভিমান থাকে। কিন্তু নানা সময় যারা মান অভিমান করে দল ছেড়ে অন্যত্র চলে গেছে বা পার্টিতে নিষ্ক্রিয় হয়ে আছেন তাদেরকে এক ছাতার নিচে এনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ার কর্মকাণ্ড এগিয়ে চলছে। এই ঐক্যপ্রক্রিয়ার মধ্য দিয়ে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির মালিকানা তার তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। কোনো একক ব্যক্তির নেতৃত্বে আর কখনোই জাতীয় পার্টি পরিচালিত হবে না। 
 
জাপা মহাসচিব বলেন, আমি প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতি করে আসছি। পল্লীবন্ধু  এরশাদ আমাকে দীর্ঘ ১৭ বছর তার মহাসচিব রেখেছেন। দেশের প্রায় সব জেলা উপজেলা আমি সফর করেছি। জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি সকলকে অনুরোধ করব আসুন মান অভিমান ভুলে আমরা দেশ দেশের বৃহত্তর স্বার্থে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে শক্তিশালী রূপে গড়ে তুলি। 

রুহুল আমিন হাওলাদার বলেন, এ দেশের ৫৪ বছরের ইতিহাসে পল্লীবন্ধু এরশাদের  রাষ্ট্র পরিচালনা ছিল স্বর্ণযুগ। দেশের সাধারণ মানুষ এখন বলছে, এরশাদের সময় ভালো ছিলাম। এই ভালো সময় আবারও দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এরশাদের নয় বছরের শাসনামলের দেশ ও দেশের মানুষের  জন্য করা যুগান্তকারী উন্নয়ন কাজগুলো আবারো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এজন্য সারাদেশে শহর বন্দরে গ্রামে এরশাদের কর্মী সমর্থকদের ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস, আবারো দেশের মানুষ উন্নয়ন, অগ্রগতি সমৃদ্ধি, স্বস্তি, নিরাপত্তা এবং  গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় আনবে।
 
বিইউ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর