বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কিছুটা ছাড় পাচ্ছেন ‘মুক্তিযোদ্ধা’ ফজলুর রহমান, স্থগিত হচ্ছে পদ!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

fazlu22
অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে দেওয়া শোকজের জবাবে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তাই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করছে বিএনপি। তবে বীর মুক্তিযোদ্ধ হওয়ার কারণে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন


ফজলুর রহমানের উদ্দেশে তৈরি হওয়া চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ ২৬ আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।

আরও পড়ুন

১১ পয়েন্টে শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

একই সঙ্গে এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর