বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির মশাল মিছিল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিলের ডাক দিয়েছে দলটি। 

এদিন বিকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক গোপালগঞ্জ যে হামলা হয়েছে তার প্রতিবাদে আজ সন্ধ্যা ৮টায় বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করবে।

আরও পড়ুন-

রণক্ষেত্র গোপালগঞ্জ, আটকা পড়েছেন এনসিপি নেতারা

এমআর/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর