মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল পুরস্কার পেত? প্রশ্ন হাসনাতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

Hasnat
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রশ্ন ছুড়েছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল সাহসিকতার পুরস্কার পেত?

শনিবার (২৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ প্রশ্ন করেন। 


বিজ্ঞাপন


হাসনাতের ভাষায়, ‘হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেতেন?’

এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টে ২২ হাজারের বেশি কমেন্ট পড়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের ১০ মাস পর হঠাৎ কেন টিভি মিডিয়া নিয়ে এমন প্রশ্ন ছুড়লেন হাসনাত?

Has

এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিতে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি চ্যানেলটি নিয়ে কিছু ইতিবাচক কথা বলেন, যা মুহূর্তে ভাইরাল।  


বিজ্ঞাপন


ওই ভিডিওতে পাটওয়ারীকে বলতে শোনা যায়, ‘গণঅভ্যুত্থানের সময় ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক আমাদের সাথে একীভূত হয়েছিলেন এবং একটি নতুন বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয় জানিয়েছিলেন।’

ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ৭১ টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাপ্রকাশ করেন এই এনসিপি নেতা।

ধারণা করা হচ্ছে, ৭১ টিভিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সেই ইতিবাচক মন্তব্যেরই বুদ্ধিদীপ্ত জবাব দিলেন তারই দলের আরেক নেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমেন্ট বক্সে নেটগেরিকরাও তেমনটাই আন্দাজ করেছেন।

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর