মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

‘এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

‘এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে’

‘এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করীম আবরার। 

শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


রেজাউল করীম আবরার বলেন, আমরা কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভোট চোরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা সকলকে দেখেছি কেউ মানুষের মু্ক্তি দিতে পারেনি। এবার আমরা পীর চরমোনাইকে দেখতে চাই। 

তিনি আরও বলেন, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে। এক দল চাঁদাবাজি করে বিতাড়িত হয়েছে আরেক দল খাচ্ছে। এক দল ভারতের তাঁবেদারি করে বিতাড়িত হয়েছে আরেক দল দালালি শুরু করেছে। এক দল পাড়ায় মহল্লায় চাঁদাবাজি করে টিকতে পারে নাই, আরেক দল চাঁদাবাজির জন্য রেডি হয়ে আছে।

21

মহাসমাবেশে দলের অন্যান্য নেতা বক্তব্য রাখেন। তারা বলেন, গত সময়ে অনেক নেতাকে দেখেছি। তারা জনগণের টাকা লুটপাট করে খেয়েছে। কেউ খেয়ে দেশে আছে কেউ পালিয়ে গেছে। এজন্য আমরা আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে চাই। এজন্য তারা আগামী নির্বাচনে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার আহ্বান জানান। 


বিজ্ঞাপন


এর পাশাপাশি রাষ্ট্র সংস্কারের দাবিও জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

সংগঠনটির আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এখনো সমাবেশ মঞ্চে আসেননি। কয়েক হাজার নেতাকর্মী তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন। মঞ্চে কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা ও বিভাগীয় নেতারা উপস্থিত আছেন।

এমআইকে/এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর