সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

‘সাকা চৌধুরী কিংবা সাঈদী এভাবেই ফিরে আসতে পারতেন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

sarjis
সারজিস আলম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে উচ্চ আদালত। এতে নিজের অনুভূতি জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এভাবেই হয়ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী কিংবা জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ফিরে আসতে পারতেন।  

মঙ্গলবার (২৭ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই কথা লিখেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সংক্ষিপ্ত রায় প্রকাশ, আজহার মুক্তি পাচ্ছেন কবে?

সারজিস আলম ফেসবুকে লিখেন- ‘মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন।’

এনসিপির নেতা বলেন, ‘কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।’

জেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর