রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

চঞ্চল চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড, ক্ষমা চাইলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

ishrak
চঞ্চল চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ইশরাক। ছবি: সংগৃহীত

একটি টেলিভিশন চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেতা হিসেবে পরিচিত চঞ্চল চৌধুরীর হাতে পদক তুলে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইস্যুতে অনেকেই সমালোচনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আদালত ঘোষিত এই মেয়রের।

সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, সেখানে কাকে পদক দেওয়া হবে সেটা তার জানা ছিল না। তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ইশরাক এক পোস্টে এসব কথা বলেন। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-

শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথমসারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্যে যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।

আরও পড়ুন

ইশরাকের শপথে ১০ বাধার কথা তুলে ধরলেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারকে এক হাত নিলেন ইঞ্জিনিয়ার ইশরাক!

ইশরাক লিখেন- ২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি।


বিজ্ঞাপন


জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর