মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পরিবারসহ আখতার হোসেনকে হত্যার হুমকি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

পরিবারসহ আখতার হোসেনকে হত্যার হুমকি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও তার পরিবারকে হত্যা করার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তার গ্রামের বাড়িতে একটি চিঠি পাঠানোর মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।

শনিবার (১৭ মে) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। আখতার তার ফেসবুক পোস্টে বলেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, চিঠিটা ডাকপিওন গতকাল বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে; ঝামেলায় ফেলবে এমন হুমকি।

আখতার হোসেন বলেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর