বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভাইরাল সেই ছবি নিয়ে যা বলছেন হান্নান মাসউদ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

ভাইরাল সেই ছবি নিয়ে যা বলছেন হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। এটাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার ফেসবুক স্ট্যাটাসে ভাইরাল সেই ছবির বিষয়ে মুখ খুললেন তিনি। হান্নান মাসউদ বলেছেন, যে অফিসে বসে ওই ছবি তোলা হয়েছে, সেটা তার অফিস নয়। সেটা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।

শনিবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি।


বিজ্ঞাপন


ফেসবুক স্ট্যাটাসে হান্নান মাসউদ বলেন, জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।

উল্লেখ্য, শনিবার (১২ এপ্রিল) ওই পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর