মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘আ.লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে ওপেন করার অবকাশ নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

‘আ.লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে ওপেন করার অবকাশ নেই’
শফিকুর রহমান (ফাইল ছবি)

আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬শে জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


স্ট্যাটাসে জামায়াত আমির বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

স্ট্যাটাসে শফিকুর রহমান লিখেছেন, ‘আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে আমরা পবিত্র রমাদানুল কারীম অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবাণীতে উপহার হিসেবে পেয়েছি। এ জন্য মহান রবের দরবারে অসংখ্য-অসংখ্য শুকরিয়া।’ 

দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাইরে নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। 

জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলেও জানান জামায়াত আমির।


বিজ্ঞাপন


শফিকুর রহমান বলেন, ‘আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।’

পোস্টের মন্তব্যের ঘরে জামায়াত আমির আরও লেখেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই।

এমই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর