মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
ফাইল ছবি

বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


নবগঠিত কমিটিতে একজন আহ্বায়ক ছাড়াও চারজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ২৫ জন সদস্য রয়েছেন। এরমধ্যে কমিটির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা। পাশাপাশি চারজন যুগ্ম আহ্বায়ক হলেন- এ জেড এম সালেহ ফারুক, অ্যাডভোকেট নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ এবং ফজলুল হক মাস্টার। আর আহ্বায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন তারিকুজ্জামান টিটু।

এছাড়া আহ্বায়ক কমিটির ২৫ জন সদস্য হলেন- মো. ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, গোলাম ছগির মজনু, নজরুল ইসলাম মোল্লা, মো. শাজাহান কবীর, আলহাজ আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন ফকির, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, রীমা জামান, নাসির উদ্দিন মোল্লা, আব্দুল হক হাওলাদার, এনায়েত হোসেন দুলাল, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, অধ্যাপক আমেনা বেগম, হুমায়ুন হাসান শাহীন, কে এম শফিকুজ্জামান মাহফুজ, মাওলানা শাহজালাল রুমী, মো. ফারুক চৌধুরী, অ্যাডভোকেট ছগির হোসেন লিয়ন, অ্যাডভোকেট রঞ্জুয়ারা সিপু, কামরুজ্জামান হিরু, ফারুক পিয়াদা, শাহাবুদ্দিন সাকু, হুমায়ুন কবির মল্লিক এবং মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এমই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর