মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি: গয়েশ্বর

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি: গয়েশ্বর

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন।’


বিজ্ঞাপন


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব‍্যস্ত বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় জনদাবির কথা তুলে ধরেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মত চলছে। বাজার ব‍্যবস্থায় সিন্ডিকেট এখনো অব‍্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব‍্যবস্থা নিতে পারে নাই।’


বিজ্ঞাপন


বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কী চায়, তারা নিজেও বুঝে না।

গয়েশ্বর বলেন, ‘জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই।’

জন সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও বক্তব্য দেন। সমাবেশে জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর