মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শিবিরের মুক্তিযুদ্ধ বিতর্ক, যা বললেন ড. মির্জা গালিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

শিবিরের মুক্তিযুদ্ধ বিতর্ক, যা বললেন ড. মির্জা গালিব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক পত্রিকা ‘ছাত্র সংবাদ’র একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক আলোচিত-সমালোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন ‍যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই শিক্ষক জানান, ‘মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে ছিল না। মুক্তিযুদ্ধ ভুল ছিল— এই জাতীয় চিন্তা বা বয়ান ছাত্রশিবিরের তরুণ প্রজন্মের অধিকাংশই লালন করে না।’ 

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ‘তরুণ প্রজন্মের উচিৎ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এসব বিতর্কে আটকে না থেকে, যেসব বাজে রাজনীতির জন্য গত ৫৪ বছর এদেশে একটা ভালো গণতান্ত্রিক ও জনবান্ধব শাসন ব্যবস্থা তৈরি হয় নাই, সেইগুলোকে এড্রেস করা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী মনে করেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’  বা ‘ইসলাম বনাম মুক্তিযুদ্ধ’ এসব বাইনারি থেকে বের হয়ে, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে কীভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি— সেখানে ফোকাস করা উচিৎ।

এর আগে, মাসিক ‘ছাত্র সংবাদ’ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে উল্লেখ করা হয়, ‘মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল।’ 

পরে বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সে সময় শিবিরের পক্ষ থেকে জানানো হয়, এই বক্তব্য লেখকের নিজস্ব মতামত। পরে অবশ্য মাসিক ‘ছাত্র সংবাদ’ কর্তৃপক্ষ তাদের প্রবন্ধটি প্রত্যাহার করে নেয়। যদিও প্রবন্ধটির লেখক আহমেদ আফগানী বলেছেন, তিনি গবেষণার ভিত্তিতে এমন লেখা লিখেছেন। 

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর