শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

ইসলামী আন্দোলনে অবিচল থাকাই ঈমানের দাবি: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০১ পিএম

শেয়ার করুন:

ইসলামী আন্দোলনে অবিচল থাকাই ঈমানের দাবি: রেজাউল করিম

জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামী ও রাসূলের (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর মধ্য থানা জামায়াত আয়োজিত সাবেক সাথী ও সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


রেজাউল করিম বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে কোনো প্রকার আবেদন ছাড়া মনুষত্ব দিয়ে সৃষ্টি করেছেন, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মানুষের সৃষ্টি আল্লাহর সেরা কাজ, কারণ মানুষের মধ্যে বুদ্ধি এবং বিবেক রয়েছে, যা তাকে অন্য প্রাণীর তুলনায় আলাদা করে। এই বুদ্ধি দিয়েই মানুষ পৃথিবীর সবকিছু পরিচালনা করছে। আল্লাহ মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি সকলকে আল্লাহর দাসত্ব মেনে আত্মগঠনে মনোনিবেশ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আল্লাহ আমাদের শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাই আমাদের বিবেককে সচল রাখতে হবে এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করতে হবে। মানুষের সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি হচ্ছে বিবেক এবং আল্লাহর কাছে জবাবদিহি।

ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতার বিষয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলনকে মোকাবিলা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তবে এসব বাধা উপেক্ষা করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ভয় এবং দুনিয়াবি ক্ষতির চিন্তা আমাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারে না। ইসলামী আন্দোলনে অবিচল থাকতে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এছাড়া, মশিউর রহমানের সভাপতিত্বে ও ইমরান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন, মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মাওলানা সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।


বিজ্ঞাপন


এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর