শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মির্জা ফখরুলের বাসায় ১৭ বছর পর কারামুক্ত পিন্টু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

মির্জা ফখরুলের বাসায় ১৭ বছর পর কারামুক্ত পিন্টু

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় যান পিন্টু। এ সময় পিন্টুর সঙ্গে তার স্ত্রী বিলকিস বেগমও ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

ক্রসফায়ারে নিহত নেতার পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান

462585814_1132241958287178_2068775585938600834_n

প্রায় ১৭ বছর কারাভোগের পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পান পিন্টুসহ অন্যরা।

এরই মধ্যে খালাস পেয়ে দেশে ফিরেছেন বিএনপি নেতা কায়কোবাদ। তবে মুক্তি মেলেনি সাবেক প্রতিমন্ত্রী বাবরের।

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর