বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পিএম

শেয়ার করুন:

মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। 

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জামায়াত আমিরের

শায়রুল কবির জানান, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য খেলাফত মজলিসের প্রতিনিধি দল গুলশানে এসেছিলেন। 

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সকলেরই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।   


বিজ্ঞাপন


১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। 

এমই/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর