বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জিরো পয়েন্টে ছাত্রলীগ পরিচয় দিয়ে গণপিটুনি খেলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

জিরো পয়েন্টে ছাত্রলীগ পরিচয় দিয়ে গণপিটুনি খেলেন যুবক

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় নিজেকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। প্রাথমিকভাবে তার নাম, পরিচয় জানা যায়নি।

রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জিরো পয়েন্টের জিপিওর সামনে ওই যুবককে মারধর করে জনতা।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিরো পয়েন্ট এলাকায় এসে ওই যুবক নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দেন। এ সময় সেখানে অবস্থানরত ছাত্র-জনতা তার ওপর চড়াও হয়৷ পরে তাকে পিটিয়ে সচিবালয়ের সামনে অবস্থারত পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

দলীয় নির্দেশনা মানলেন না আ.লীগের নেতাকর্মীরা!

এ নিয়ে প্রায় ১১ জন নিজেদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে মারধরের শিকার হলেন। তাদের সবাইকেই পরে পুলিশ সোপর্দ করা হয়।

এদিকে এদিন জিরো পয়েন্টে বিক্ষোভের ডাক দিলেও দেখা মেলেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের। ওই এলাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দখলে রয়েছে।


বিজ্ঞাপন


কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর