শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মায়ের দেশ ছাড়া নিয়ে যা বললেন হাসিনাপুত্র জয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ১০:১৬ এএম

শেয়ার করুন:

মায়ের দেশ ছাড়া নিয়ে যা বললেন হাসিনাপুত্র জয়
ফাইল ছবি

নিজের ইচ্ছা না থাকলেও পরিবারের জোরাজুরিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

সোমবার (৫ আগস্ট) ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন তিনি।


বিজ্ঞাপন


সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন। তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ তার জন্য আর নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম। তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই।

আরও পড়ুন

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

তিনি আরও বলেন, আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল তার। তিনি গত ১৫ বছর ধরে এ জন্য কঠোর পরিশ্রম করেছেন।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা।  যদিও প্রতিটি নির্বাচন নিয়ে আছে বিস্তর অভিযোগ। 


বিজ্ঞাপন


তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই (৫ আগস্ট) ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার সরকার। পদত্যাগ করেই ৭৬ বছর বয়সী এই নেত্রী সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন। 

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর