শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে টিম পাঠাচ্ছে বিএনপি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে টিম পাঠাচ্ছে বিএনপি 
ছবি: সংগৃহীত

দেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে বুধবার (৫ জুন) পটুয়াখালী পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (২ জুন) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি ফখরুলের আহ্বান

সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতারা উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বিইউ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর