রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবি ছাত্রদলের নতুন সভাপতি সাহস, সম্পাদক শিপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

ঢাবি ছাত্রদলের নতুন সভাপতি সাহস, সম্পাদক শিপন

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে ঢাবি শাখা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির

এছাড়া কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহ-সভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর