অমর একুশে ফেব্রুয়ারি 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এই আলোচনা সভা হবে।
বিজ্ঞাপন
বুধবার বিকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
কারই/এমআর




