মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত নারী ভোট: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮ আসন, জাপা ২

দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি সংরক্ষিত নারী আসন এবং জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দুইটি আসন।

বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জাতীয় সংসদের হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুই জন জাতীয় পার্টি থেকে হতে পারে। আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার নারী নেত্রীরা অধিক গুরুত্ব পাবেন।

এক প্রশ্নের জবাবে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়াম লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুই জন জাতীয় পার্টির।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান।

আসন ভাগাভাগি হয়ে যাওয়ায় এখন সেখানে নির্বাচন দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা। শিগগিরই ভোটার তালিকা প্রকাশ করে তফসিল দেবে সংস্থাটি।

বিইউ/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর