মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বিএনপি যত পতন ঘটাতে চাইবে সরকারের তত উত্থান ঘটবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

‘বিএনপি যতো পতন ঘটাতে চাইবে, সরকারের ততো উত্থান ঘটবে’
ফাইল ছবি

বিএনপি যতই পতন ঘটাতে চাইবে, সরকারের ততই উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কথার বোমা মেরে এ সরকার উৎখাত করা যাবে না। তারা (বিএনপি) সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই পতনের কিনারায় রয়েছে। সব হারিয়ে বিএনপি এখন কালো পতাকার নামে শোক মিছিল করছে। তারা শোকসাগরে নিমজ্জিত।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

বিএনপির আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে: কাদের

ওবায়দুল কাদের বলেন, সবকিছু হারিয়ে শোকসাগরে নিমজ্জিত বিএনপির সামনে এখন আর কিছু নেই। কালোপতাকার সঙ্গে কালো ব্যাচ ধারণ করতে বলব। কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যতদ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সারাবিশ্বেই দ্রব্যমূল্য বেড়েছে, এ বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। যতদ্রুত সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আজকে দলের জরুরি বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন

বিএনপির অবস্থা জসীম উদ্‌দীনের কবর কবিতার মতো: কাদের

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর