শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এবার ইতিহাস সৃষ্টি করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেটে মাহবুব আলীকে লক্ষাধিক ভোটে হারিয়ে তিনি বাজিমাত করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন

পাত্তা পেলেন না শমসের-তৈমুর! 

ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ভোট। অন্যদিকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির কারণ তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া নিজ এলাকায়ও ব্যক্তিগত খরচে বেশ কিছু কাঠের সেতু করে দিয়ে তিনি আলোচনায় আসেন।

আরও পড়ুন

নৌকার বাদশাকে কাঁদিয়ে আ.লীগের বাদশার জয় 

হবিগঞ্জ-৪ আসনটি চা শ্রমিক অধ্যুষিত। এখানে বরাবরই নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এবারই ব্যারিস্টার সুমন এই আসনে নৌকাকে পরাজিত করে বাজিমাত করলেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর