দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে ছয়টি নির্বাচনী জনসভায় (৫ জেলা ও ১ উপজেলা) ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন দলীয় প্রধান।
বিজ্ঞাপন
এর আগে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
বিজ্ঞাপন
কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর এবং ইউনিয়ন, ওয়ার্ড নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার দল মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
জেবি

