শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরিশালের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ এএম

শেয়ার করুন:

বরিশালের পথে প্রধানমন্ত্রী
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালের উদ্দেশে রওন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এদিন বিকেল ৩টায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে।


বিজ্ঞাপন


এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন


বিজ্ঞাপন


স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

এছাড়া বরিশাল থেকে বিকেলে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর