রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

আমার নেত্রী খালেদার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি: আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

আমার নেত্রী খালেদার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি: আখতারুজ্জামান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। তিনি বলেছেন, আজ শোকের দিনে আমি বিজয়ী হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং এলাকাবাসী কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা বলেন, ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করব। কমিশন ভোট সুষ্ঠু করে কি না সেটা দেখতে ভোটে আসছি। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন ভোট সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস রাখতে চাই।

আরও পড়ুন


বিজ্ঞাপন


প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এই শুনানি চলবে দিনব্যাপী।

এর আগে সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া শুনানিতে উপস্থিত আছেন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। 

এরও আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় দল থেকে বহিষ্কার হন তিনি।

এইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর