শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

জাপার সঙ্গে আ.লীগের বৈঠক, নানক বললেন আলোচনা ফলপ্রসূ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

জাপার সঙ্গে আ.লীগের বৈঠক, নানা বললেন আলোচনা ফলপ্রসূ
জাহাঙ্গীর কবির নানক (ফাইল ছবি)

আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতা। বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, জাতীয় পার্টির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক শেষে নানক এই কথা জানান।


বিজ্ঞাপন


জানা গেছে, রাত ১০টার পরে এই বৈঠক শেষ হয়। বৈঠকটি রাজধানীর গুলশান-১ এ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে নানক বলেন, 'আমরা আলাদা আলাদাভাবে নিজ নিজ জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবো।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এই বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির পক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দুই নেতা বৈঠকে অংশ নেন।


বিজ্ঞাপন


বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, 'অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় পার্টির সাথে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।'

নাছিম বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে নিজেদের অবস্থান সুদৃঢ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।'

কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর