শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ভাতিজা সাদের আসনে জিএম কাদেরের হানা!

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

ভাতিজা সাদের আসনে জিএম কাদেরের হানা!
জিএম কাদের ও সাদ এরশাদ। ছবি: সংগৃহীত

বর্তমান সংসদ সদস্য ভাতিজা সাদ এরশাদের আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়নের তালিকায় দলীয় চেয়ারম্যানের নাম রয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।


বিজ্ঞাপন


২৮৯ আসনে জাপার প্রার্থী ঘোষণা 

এর আগে ২০০১ সালে রংপুর-৩ আসনে সংসদ সদস্য ছিলেন জিএম কাদের। এবার এই আসনে জাপা চেয়ারম্যানের মনোনয়ন ঘোষণার পরপর রংপুরে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এদিকে গত ২১ নভেম্বর দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।

জিএম কাদের রংপুর-৩ আসনের পাশাপাশি ঢাকার মর্যাদাপূর্ণ আসন ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

ঢাকা ও রংপুরের দুই আসনে লড়বেন জিএম কাদের 

সাদ এরশাদকে মনোনয়ন না দেওয়ার ব্যাখ্যা দিয়ে চুন্নু সাংবাদিকদের বলেন, ‘সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি।’ তবে রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন শূন্য রেখেছে জাতীয় পার্টি।

প্রসঙ্গত, রংপুর-৩ আসনটি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আসন হিসেবে পরিচিত। তিনি মারা গেলে ২০১৯ সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন ছেলে সাদ এরশাদ।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর