শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে আটকের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে আটকের অভিযোগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে আটক করে নিয়ে গেছে র‍্যাব। 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আতাউর রহমান ঢালীর ভাতিজা আবু হানিফ ঢালী।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

আরও পড়ুন

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব গ্রেফতার

এর আগে সকালে হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে র‌্যাব। 

র‍্যাব-২-এর পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর