বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডোনাল্ড লু'র চিঠির জবাব দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

ডোনাল্ড লু'র চিঠির জবাব দিল আওয়ামী লীগ
ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন পিটার হাস। ছবি: সংগৃহীত

শর্তহীন রাজনৈতিক সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র দেওয়া চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) ডোনাল্ড লু'র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সর কাছে চিঠি হস্তান্তর করেন।


বিজ্ঞাপন


এর আগে গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি চিঠি পাঠান। পরে চিঠিটি তার কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

কয়েক দফা বাংলাদেশ সফর করে যাওয়া ডোনাল্ড লু একই চিঠি বিএনপি ও জাতীয় পার্টিকেও পাঠান। চিঠিতে দেশের প্রধান তিনটি দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানানো হয়।

বিএনপি আগেই চিঠির জবাব দিয়েছে। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগও চিঠির জবাব দিল। যদিও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন, সংলাপের সময় পার হয়ে গেছে। এখন আর সেই সুযোগ নেই।

কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর