বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

বিএনপি নেতা কামরুজ্জামান রতনের ভাইকে আটকের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১১:০৪ এএম

শেয়ার করুন:

Arrest
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক কামরুজ্জামান রতনের ভাই হাফেজ মোহাম্মদ মুসা কলিমুল্লাহ। সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের বাসায় গোয়েন্দা পুলিশ অভিযান চালানোর অভিযোগ উঠেছে। অভিযানে বাসায় রতনকে না পেয়ে তার ভাই হাফেজ মোহাম্মদ মুসা কলিমুল্লাহকে আটক করা হয়েছে বলেও অভিযোগ মিলেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এই অভিযোগ করেছেন।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে আমার ও আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ মুসা কলিমুল্লাহর বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে হয়রানিমূলক তল্লাশি চালানো হয়। তারা আমাকে না পেয়ে আমার নিরীহ ছোট ভাই কোরআনে হাফেজ মো. মুসা কলিমুল্লাহকে উঠিয়ে নিয়ে যায়। সে একজন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হার্টের রোগী।

 


বিজ্ঞাপন


এ সময় তার ছোট ভাই রাজনীতির সাথে কোনোদিনও জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

বিইউ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর