শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

কাজী নজরুল ইসলামের পত্রের শিল্পরূপ

ড. হাফিজ রহমান
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

কাজী নজরুল ইসলামের পত্রের শিল্পরূপ

এই পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- রোমান্টিক প্রেমের সৌন্দর্য। এবং এর উচ্চ সাহিত্যিক মান। সাধারণত রোমান্টিক প্রেম বলতে আমরা বুঝি, মিলন, সৌন্দর্য বা মধুর স্তুতি। এই চিঠিতে তার উপস্থিতি ভিন্নরূপে। এখানে রোমান্টিকতা প্রকাশ পেয়েছে ‘বিপ্রলম্ভ শৃঙ্গার’ বা বিরহ, চরম অভিমান ও আত্মাহুতির বেদনায়। এমন অভিমানই প্রেমের গভীরতার প্রকৃষ্ট প্রমাণ। রোমান্টিক প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা হলো ‘অভিমান’। নজরুল নার্গিসকে কতটা গভীরভাবে ভালোবেসেছিলেন, তা প্রকাশ পায় তার এই তীব্র অভিমানে। যার প্রতি ভালোবাসা নেই, তার দেওয়া আঘাতে মানুষ এতটা চূর্ণ হয় না। ‘আপনজনের কাছ হতে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা’ বাক্যটি প্রমাণ করে তিনি তাদের রক্তের সম্পর্ক-আত্মীয় বই পর ভাবেননি। অথচ প্রতিদানে পেয়েছেন অতিগোপন শর্তের বেড়াজাল ও অবহেলা। হৃদয়ের চরম কোমলতা ও সংবেদনশীলতাই কবিকে হঠাৎ দ্রোহী করে তোলে। তীব্র ক্ষোভের মাঝেও কবি নিজের প্রেমময় হৃদয়ের যে বিবরণ দিয়েছেন, তা প্রেমের এক অপূর্ব রোমান্টিক রূপ। তিনি লিখেছেন:...সেটার অন্তরতম প্রদেশটা এখনো শিরীষ ফুলের পরাগের মতোই কোমল...’।

যিনি ব্রিটিশ রাজদণ্ডকে কাঁপিয়ে দিতে পারেন, প্রেমের ক্ষেত্রে তিনি ‘শিরীষ ফুলের পরাগের’ মতো সূক্ষ্ম ও নরম। এই বৈপরীত্যই নজরুলের রোমান্টিকতার মূল সৌন্দর্য। তবে এই বৈপরিত্যের কারণে প্রেম বনাম আত্মমর্যাদার দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রকৃত রোমান্টিক নায়ক কখনো নিজের আত্মমর্যাদা বা 'পৌরুষ' বিসর্জন দিয়ে প্রেম ভিক্ষা করে না। নজরুল এখানে প্রেমকে খাটো করেননি, কিন্তু ঘরজামাই থাকার শর্ত বা অসম্মানজনক আপসকে প্রত্যাখ্যান করেছেন। প্রেমের জন্য তিনি ‘পথের ভিখারি’ হতে রাজি আছেন, কিন্তু ‘কাপুরুষ’ বা ‘ক্ষুদ্র-আত্মা’ হতে রাজি নন। এটি প্রেমের এক মহৎ ও বীরত্বপূর্ণ (Chivalric) রূপ।

এই পত্রটির সাহিত্যিক মান ও শিল্পরূপ আন্তর্জাতিক মানসম্মত। ব্যক্তিগত চিঠি হওয়া সত্ত্বেও এটি নজরুলের উচ্চমানের সাহিত্যিক গদ্যের একটি উৎকৃষ্ট নিদর্শন। এর সাহিত্যিক গুণাবলী বিশ্লেষণ করলে দেখা যায়, আবেগের উত্তাল প্রবাহে গদ্যের ছন্দ আলোড়িত। চিঠিটি পড়ার সময় মনে হয় কোন বাঁধভাঙা ঝড়ের গতিতে শব্দগুলো বেরিয়ে আসছে। এটি কোনো ঠাণ্ডা মাথায় লেখা চিঠি নয়; তীব্র মানসিক যন্ত্রণার মুখে গদ্যও এখানে কবিতার মতো ছন্দময় ও নান্দনিক হয়ে উঠেছে। এই পত্রটি তীক্ষ্ণ বৈপরীত্য, হতাশা-নিরাশাতেও উপযুক্ত রূপকের (Metaphor) ব্যবহার বেশ লক্ষণীয়। সাহিত্যিক দিক থেকে এই পত্রে ব্যবহৃত উপমাগুলো অসাধারণ। একদিকে তিনি নিজেকে ব্যঙ্গ করে বলছেন ‘অসুর জামাই’, ‘পশুর মতন ব্যবহার’, অন্যদিকে নিজের ভেতরের সত্ত্বাকে তুলনা করেছেন ‍সুকোমল ‘শিরীষ ফুলের পরাগ’-এর সাথে। আবার নিজের সহনশীলতাকে বুঝিয়েছেন ‘গণ্ডারের চামড়া নয়’ বলে। এই বিপরীতমুখী শব্দের কোলাজ চিঠিটিকে উচ্চমানের সাহিত্যিক রূপ দিয়েছে। 

এই সংক্ষিপ্ত পত্রটিতে ভাষার মেলবন্ধন (Linguistic Fusion) অবিশ্বাস্যরকম সুন্দর। নজরুলের কবিতার মতো তার এই চিঠিতেও তৎসম (সংস্কৃত) এবং আরবি-ফারসি শব্দের এক অপূর্ব ও স্বতঃস্ফূর্ত মিশ্রণ ঘটেছে। একদিকে আছে ‘অন্তর-দেবতা’, ‘অন্তরতম প্রদেশ’, ‘ক্ষুদ্র-আত্মা’র মতো গুরুগম্ভীর সংস্কৃত শব্দ, অন্যদিকে রয়েছে ‘কসুর’, ‘নেহায়েৎ’, ‘সালাম-দোয়া’, ‘দস্তুর’, ‘বন্দোবস্ত’, ‘আরজ-ইতি’র মতো পরিচিত ইসলামি/ফারসি পরিভাষা (Terminology)। এর সাথে ইংরেজি শব্দ Manliness (ম্যানলিনেস)-এর ব্যবহার নজরুলের চিরচেনা অসাম্প্রদায়িক ও আধুনিক ভাষাশৈলীকেই ফুটিয়ে তুলেছে।

তাছাড়াও Manliness শব্দটি বহুমাত্রিক। অত্যন্ত গভীর অর্থবোধক। গুগলের কাছে Manliness কী প্রশ্ন করতেই বেরিয়ে এলো যেন নজরুলের ব্যক্তিগত বৈশিষ্ট্য: Manliness (often used interchangeably with masculinity or virility) is the set of attributes, behaviors, and qualities traditionally associated with men and boys. While its exact definition varies across cultures and history, it generally encompasses traits like courage, physical strength, responsibility, integrity, and emotional resilience. Exploring the concept of manliness involves breaking it down into a few core perspectives:

Dictionary Definition: According to the Merriam-Webster Dictionary, manliness is the state or quality of being manly possessing the characteristics and virtues traditionally admired or expected in a typical adult male.

Traditional and Historical View: Historically, manliness has been closely tied to stoicism, protection, and provision those are related to

       Physical & Mental Strength: Valuing resilience, vigor, and the ability to endure hardship.

       Courage: The willingness to stand up for others and face danger without faltering.

       Virtue: From the Latin root virtus (meaning "manly strength"), it refers to living a life of honor, duty, and excellence.

3. Psychological and Social Consensus

In modern social science, manliness is recognized as a complex state of being that shifts over time and across societies. On forums and sociological platforms like discussions and consensus highlight that modern manliness is heavily defined by integrity, self-confidence without arrogance, and the ability to effectively regulate emotions and problem-solve.

Manliness এর সাথে courage, physical strength, responsibility, integrity, and emotional resilience এর মতো গুণাবলী জড়িত। কাজী নজরুল সচেতনভাবেই এই Manliness শব্দটি ব্যবহার করেছেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন। এই গুণাবলী সব নজরুলে চরিত্রেরই বৈশিষ্ট্য যেন।

এই পত্রের আরেকটি অতিগুরুত্বপূর্ণ বিষয় হলো- কবির মনস্তাত্ত্বিক গভীরতা (Psychological depth of poet). চিঠির ছত্রে ছত্রে একজন ট্রাজিক নায়কের মনস্তাত্ত্বিক টানাপোড়েন স্পষ্ট। তিনি একদিকে সবার কাছে ক্ষমা চাচ্ছেন ‘তা ক্ষমা করো সকলে’, আবার পরক্ষণেই নিজের আত্মসম্মানকে উচ্চে তুলে ধরছেন। এই যে নিজের সাথে নিজের যুদ্ধ, তা এই পত্রকে সাধারণ চিঠির স্তর থেকে উন্নীত করে বিশ্বমানের মনস্তাত্ত্বিক সাহিত্যে রূপ দিয়েছে।

nazru_20নজরুলের এই চিঠিটি শুধু পারিবারিক ভুল বোঝাবুঝির কৈফিয়ত নয়; এটি একজন কালজয়ী কবির প্রেমের কাঙাল অথচ আপসহীন হৃদয়ের আত্মলিপি। রোমান্টিক ট্র্যাজেডি এবং ক্ষুরধার গদ্যশৈলীর মেলবন্ধনে এই পত্রটি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

এই পত্রের শেষের দিকে রয়েছে- ‘বাকি উৎসবের জন্য যত শিগগির পারি বন্দোবস্ত করব।’ এই বাক্য দ্বারা বোঝা যায়, বিবাহোত্তর অনুষ্ঠান করবেন কবি শীঘ্রই। কিন্তু কবিকে সেইটুকু সময় না দিয়েই কবি-পত্নী নার্গিসের মামা আলী আকবার খান অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করে দাওয়াত পত্র ছাপান। যা দেখার পর নজরুল রাগান্বিত হন এবং ‘কবিবরের প্রতিবাদ’ শিরোণামে প্রতিবাদ লিপি লেখেন এবং সেই পত্র ২২ জুলাই ১৯২১ সালের সাপ্তাহিক ‘বিজলী’তে ছাপা হয়।

‘কবিবরের প্রতিবাদ’

প্রথমেই বলে রাখি, আমার এই ‘কবি-বরে’র অর্থ ‘কবি-শ্রেষ্ঠ’ নয়, এ ‘কবি-বরের’ মানে-‘যে কবি বিয়ের বর’। কারণ, দিন কতক আগে আমি বাস্তবিকই -অন্তত ঘণ্টা কয়েকের জন্যে ‘বর’ সেজেছিলুম, যদিও বরের এখনো বধূর সঙ্গে সাক্ষাৎ নেই। যাক সে কথা, আমার ঐ ‘ত্রিশঙ্কু বিয়েতে’ শ্বশুরকুলের কর্তৃপক্ষগণ এক কাব্যিক নিমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন এবং সেটি চরমে গিয়ে পৌঁছেছে এই জন্য যে, সেটা আবার আমার সাহিত্যিক ও কবি বন্ধুবর্গকে পাঠানো হয়েছে। সেটা একপ্রকার জামাই-বিজ্ঞাপন বললেও হয়। ওতে আমার নামের আগে ও পেছনে এত লেজুড় লাগিয়ে দেওয়া হয়েছে যে, কোনো চতুষ্পদ জীবেরই অতগুলো ল্যাজ থাকে না।

অবশ্য ওটা কন্যাপক্ষের নিমন্ত্রণপত্র, অতএব আমার ও নিয়ে মাথা ঘামাবার দরকার ছিল না। কিন্তু মজা হয়েছে এই যে. আমার অধিকাংশ বন্ধু ওটা নিয়ে এই ভেবে ক্ষুব্ধ হয়েছেন যে, আমি আমার নামে এই অভিধান উজাড় করা বিশেষণ লাগানোতে প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছি।

তাই তাদিকে আমি জানাচ্ছি যে, চোখে দেখাটাই বেশি প্রমাণ; অন্যের প্রকাশিত বিজ্ঞাপনটি আমার সত্যিকার পরিচয় নয়। এতদিনের চেনাশোনার পরেও যারা গোটাকতক কালির আঁখরের ঢাকনায় আমাকে ঢেকে দিতে চান, তাদের আমার কিছুই বলবার কইবার নেই। আমি পথের ভিখারি, আমার পথিক জীবনের শেষও ঘনিয়ে এসেছে। ‘রবি’র সাথে এ খাদ্যোত কবির তুলনায় আমি গভীর প্রতিবাদ করছি। সৈনিক কবি হয়তো হতে পারি, কারণ আমি দিনকতক ছন্দ নিয়ে সৈনিকের মতনই কোস্তাকুস্তি করেছি। আর কথাকে পাট করে সাজাই বলে কবি, যেমন কাপড় ধোলাই পাট করতে পারলেই ধোবি হওয়া যায়! ক্ষমা চাইলুম না, কেননা আমি কোনো দোষ করিনি। যাক আর শিয়ালের গু নিয়ে পর্বত করব না।

ইতি-

কাজী নজরুল ইসলাম

কুমিল্লা

এই চিঠির মূল বক্তব্য হলো আত্মপরিচয়ের সত্যতা প্রতিষ্ঠা এবং কৃত্রিম প্রশংসা ও অতিরঞ্জিত বিশেষণের বিরুদ্ধে কবির প্রতিবাদ। বিয়ের নিমন্ত্রণপত্রে তাকে নানা বিশেষণে ভূষিত করায়, তার বন্ধুদের মধ্যে যে ভুল ধারণার সৃষ্টি হয়েছে, তার ব্যাখ্যা দিতেই তিনি এই চিঠি লেখেন। তিনি স্পষ্ট করে জানান যে, অন্যের দেওয়া উপাধি তার প্রকৃত পরিচয় নয়; বরং তার জীবন, সংগ্রাম ও সৃষ্টিকর্মই তার আসল পরিচয়। নিজের প্রতি বিনয় প্রকাশ করে তিনি নিজেকে পথের ভিখারি, সংগ্রামী সৈনিক এবং সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে বিখ্যাত কবি রবীন্দ্রনাথের সাথে নিজের তুলনাকে তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

অপরদিকে চিঠিটির অলংকারিক সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। এখানে রূপক অলংকার ব্যবহৃত হয়েছে। যেমন: ‘আমি পথের ভিখারি’, ‘খাদ্যোত কবি’ ইত্যাদি, যা কবির আত্মবিনয় ও আত্মমূল্যায়নকে প্রতীকীভাবে প্রকাশ করেছে। আবার কিছু উপমার ব্যবহার-ও লক্ষণীয়। যেমন: ‘সৈনিকের মতনই কোস্তাকুস্তি করেছি’ কিংবা ‘কাপড় ধোলাই পাট করতে পারলেই ধোবি হওয় যায়’, এসব উপমা বক্তব্যকে প্রাণবন্ত করেছে। এছাড়া ব্যঙ্গ ও বিদ্রূপাত্মক শব্দ চয়ন এই চিঠির অন্যতম শক্তি। বিশেষণবহুল পরিচয়কে তিনি সূক্ষ্ম কৌতুক ও বিদ্রূপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করেছেন। ‘শিয়ালের গু নিয়ে পর্বত করব না’ প্রবাদপ্রতিম অভিব্যক্তিটি বক্তব্যে লোকজ রস ও তীক্ষ্ণ ব্যঙ্গত্মক ধারণার সঞ্চার করেছে।

নান্দনিক দিক বিবেচনায় চিঠিটি আত্মজৈবনিক স্বীকারোক্তি। রসবোধ, বিনয় এবং প্রতিবাদী চেতনার এক অনন্য সমন্বয়। কথ্যভাষার স্বতঃস্ফূর্ততা, হাস্যরস, প্রাঞ্জল বাক্যগঠন এবং অলংকারের সংযত প্রয়োগ চিঠিটিকে সাহিত্যিক মর্যাদা দিয়েছে। ফলে এটি কেবল ব্যাখ্যামূলক পত্রই নয়; সাথে সাথে কবির ব্যক্তিত্ব, জীবনদর্শন এবং শিল্পীসত্তার আন্তরিক ও নন্দনসমৃদ্ধ প্রকাশ। তাই, এই পত্র থেকে এটি উপলব্ধি করা যায় যে, কবি পরাগ রেণুর মতো নরম হলেও প্রয়োজনে কাঁটা হতেও দ্বিধা করেন না। পত্রটির শব্দবন্ধ অত্যন্ত স্বাবলীল। এটি পাঠককে বিমুগ্ধ যেমন করে তেমনি প্রতিবাদী হতেও অনুপ্রেরণা জোগায়।

লেখক: কবি, গীতিকার ও নজরুল গবেষক

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর