শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিজস্ব দল নিয়ে বিজিএমইএ কাপ ২০২৬-এ অংশ নিচ্ছে উর্মি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

নিজস্ব দল নিয়ে বিজিএমইএ কাপ ২০২৬-এ অংশ নিচ্ছে উর্মি গ্রুপ
নিজস্ব ফুটবল দল নিয়ে বিজিএমইএ কাপ ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে উর্মি গ্রুপ।

নিজস্ব ফুটবল দল নিয়ে বিজিএমইএ কাপ ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে উর্মি গ্রুপ। আসন্ন এই টুর্নামেন্টে ‘টিম উর্মি গ্রুপ’-এর হয়ে মাঠে নামবেন গত ১৯ সেপটেম্বর অনুষ্ঠিত হওয়া প্লেয়ার ড্রাফট থেকে বাছাইকৃত খেলোয়াড়েরা।

টুর্নামেন্ট সামনে রেখে বৃহস্পতিবার উর্মি গ্রুপের করপোরেট কার্যালয়ে দলের খেলোয়াড়দের নিয়ে একটি মিট অ্যান্ড গ্রিট সেশনের আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড়দের স্বাগত জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ২রা অক্টোবর থেকে প্রস্তুতি খেলা শুরু করতে যাচ্ছে ‘টিম উর্মি গ্রুপ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান, গ্রুপ সিওও মীর আশরাফুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) বদরুল আমিন এবং টুরাগ অ্যাক্টিভের সিওও নাঈম আখতার। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজিএমইএ কাপে উর্মি গ্রুপের প্রতিনিধিত্ব করতে যাওয়া দলের খেলোয়াড়েরা।

আলোচনায় আসন্ন টুর্নামেন্টে দলের প্রস্তুতি, প্রত্যাশা ও অংশগ্রহণের বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে দলীয় বন্ধন আরও দৃঢ় করা এবং মাঠে যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন, সেই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বলেন, “ছয় বছর ধরে ম্যারাথন,দাবা, স্কোয়াশ, ফুটবল, বক্সিং, গলফ ও ট্রায়াথলনের মতো বিভিন্ন খেলায় এবং খেলোয়াড়দের সাথে যুক্ত উর্মি গ্রুপ ও টুরাগ অ্যাকটিভ। আয়োজনের পৃষ্ঠপোষকতা থেকে সেই যাত্রা এখন এগোচ্ছে খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি ভাবনায়। নিজে একজন স্কোয়াশ খেলোয়াড় হওয়ায় আমি জানি একজন অ্যাথলেটের জন্য স্বীকৃতি ও সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা ইতিমধ্যে আশাবাদী স্কোয়াশ নিয়ে আগামী দিনের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরীর মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে উদ্যোমী ভূমিকা পালন করতে চায় করতে চায় উর্মি গ্রুপ”

প্রতিভা ও কঠোর পরিশ্রম অবশ্যই প্রয়োজন, তবে ভালো ফলের জন্য একজন খেলোয়াড়ের পাশে এমন মানুষ ও প্রতিষ্ঠানও দরকার, যারা তাঁর সামর্থ্যে বিশ্বাস রাখবে এবং এগিয়ে যেতে উৎসাহ দেবে। উর্মি গ্রুপ সবসময় খেলাধুলার সঙ্গে থাকতে এবং খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার যাত্রায় পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। বিজিএমইএ কাপে আমাদের অংশগ্রহণ সেই ধারাবাহিকতারই আরেকটি অংশ। আমাদের খেলোয়াড়েরা যেন জানেন—মাঠে তাঁদের সঙ্গে পুরো উর্মি পরিবার রয়েছে।

উল্লেখ্য আগামী অক্টোবর শেষ দিক থেকে শুরু হতে যাওা বিজিএমইএ কাপ ২০২৬ এ অংশ নিচ্ছে ১৬ টি দল। গ্রুপ পর্যায়ে উর্মী গ্রুপ মুখোমুখি হতে যাচ্ছে মোশারফ এপ্যারেল, বান্ডো ডিজাইন, ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড

উর্মি গ্রুপ — বিজিএমইএ কাপ ২০২৬

বাদশা আলমগীর – মিডফিল্ডার , আজান সাঈদ – মিডফিল্ডার, মোহাম্মাদ আকাশ মিয়া- ফুলব্যাক, আরমান হোসেন- গোল রক্ষক, মনিরুজ্জামান রাব্বি – উইঙ্গার, সাকিব সুলতান রাফু – ডিফেন্স, সাদাত হামিদ- উইঙ্গার, নাকীচন্দ্র দাশ- স্ট্রাইকার  ইব্রাহীম খলিল- ডিফেন্স , শাহেদ- মিডফিল্ডার , ইশমাম- স্ট্রাইকার, রোমান- মিডফিল্ডার, কোচ- ওয়ালি মোহাম্মাদ হাফিজ ,সহকারী কোচ- তাঈমুর রেজা ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর