বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

চরাঞ্চলের শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম

শেয়ার করুন:

চরাঞ্চলের শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার

কুড়িগ্রাম গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে ২৫টি ল্যাপটপ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ডবাংলাদেশ।

কুড়িগ্রাম গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে ২৫টি ল্যাপটপ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ডবাংলাদেশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের মাধ্যমে এসব ল্যাপটপ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরিরলক্ষ্যে ২০২৫ সালের ডিসেম্বরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ফ্রেন্ডশিপের মধ্যে স্বাস্থ্যসেবা শিক্ষা উন্নয়ন নিয়ে একটি চুক্তি হয়।

এর আওতায় গত এক বছরে কুড়িগ্রাম গাইবান্ধার পাঁচটি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে অগ্রগতি হয়েছে। দুর্গম চরাঞ্চলের এসব বিদ্যালয়েস্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় শিক্ষার্থীরা এখন নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা অনলাইনভিত্তিক ডিজিটাল শিক্ষারসুযোগ পাচ্ছে।

প্রতিষ্ঠান দুটির দাবি, যৌথ কর্মসূচি বাস্তবায়নের পর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষার ফলাফলে উন্নতি হয়েছে। একইসঙ্গে কমেছে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, “ল্যাপটপগুলো চরাঞ্চলের শিক্ষার্থীদেরডিজিটাল শিক্ষার সুযোগ কাজে লাগাতে সহায়তা করবে।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, “একটি শিশুর হাতে ল্যাপটপ তুলে দেওয়া শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং তার সামনে জ্ঞানের নতুন দ্বার খুলে দেওয়ার সুযোগ।

দুর্গম চরাঞ্চলে প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়ার এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেও অনলাইনভিত্তিক বিভিন্ন শিক্ষাউপকরণ ব্যবহারের সুযোগ পাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ধরনের উদ্যোগ চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোরপাশাপাশি শিক্ষার বৈষম্য কমাতেও ভূমিকা রাখবে।

 এসটি/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর