রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বন্যাদুর্গতদের ত্রাণ দিল বিএইচআরএফ, টেকসই ব্যবস্থাপনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

বন্যাদুর্গতদের ত্রাণ দিল বিএইচআরএফ, টেকসই ব্যবস্থাপনার প্রস্তাব
বন্যাদুর্গতদের ত্রাণ দিল বিএইচআরএফ, টেকসই ব্যবস্থাপনার প্রস্তাব

বাংলাদেশের অন্যতম বৃহত্তম মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) সম্প্রতি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করছে।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাঁশখালা গ্রাম ও পুঁইছড়ি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার প্রায় ৩৫০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে প্রয়োজনীয় দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে । স্থানীয় মানবাধিকার কর্মী মাহির শাহরিয়ার রহমানের পরিচালনায় এই ত্রাণ অভিযান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ডের পরিচালক অ্যাডভোকেট সৈয়দ মো. হারুন, চট্টগ্রাম জেলা সেক্রেটারি অ্যাড. জসিমউদদীন, অ্যাড. হাসান আল বান্নাহ, অ্যাড. শান্তনু চৌধুরী ও অন্যান্য আইনজীবী মানবাধিকার কর্মীরা।

সংস্থাটি বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক ও সমর্থকদের আন্তরিক প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করেছে।

বাঁশখালী, বাহারছড়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকায় ২০২৬ সালের বন্যা ও জলাবদ্ধতার কারণ অনুধাবন করতে একটি সরেজমিন সমীক্ষা পরিচালনা করে । এই সমীক্ষার ভিত্তিতে, সংস্থাটি বন্যা পরিস্থিতির অবনতির প্রধান কারণগুলো তুলে ধরে একটি সরেজমিন মানবাধিকার প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছে।

মানবাধিকার কর্মী এড. কে এম শান্তনু চৌধুরী ও ক্যাপ্টেন সৈকত মোহাম্মদ রিফাত এবং বাহারছড়া ইউনিয়নের বাসিন্দাদের দ্বারা প্রস্তুতকৃত প্রতিবেদনে বলা হয়েছে যে, অতিরিক্ত বৃষ্টিপাতের পাশাপাশি স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটা এই বন্যার জন্য একটি প্রধান ভূমিকা পালন করেছে। প্রতিবেদনে খাল দখল, স্লুইস গেটের দুর্বল রক্ষণাবেক্ষণ, উজানের পাহাড় থেকে পলি জমা, সংযোগকারী খালের ধারণক্ষমতা হ্রাস এবং অপরিকল্পিত বসতির মতো বিষয়গুলোকেও এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থাকে প্রভাবিতকারী প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মাছ চাষ প্রকল্পের জন্য নদীখাত ভরাট এবং বাঁধ নির্মাণের কারণেও এই অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বিএইচআরএফ খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা, বিদ্যমান স্লুইস গেট ব্যবস্থার উন্নতি সাধন, পাহাড় থেকে বৃষ্টির পানির যথাযথ নিষ্কাশন নিশ্চিত করা, খালের অবৈধ দখল অপসারণ এবং বন্যাপ্রবণ এলাকায় অপরিকল্পিত নির্মাণকাজ প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

বিএইচআরএফ জোর দিয়ে বলেছে যে, স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, বন্যা ব্যবস্থাপনার উন্নতি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ও জীবিকা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর