শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র সপ্তম আসর শুরু

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র সপ্তম আসর শুরু
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র সপ্তম আসর শুরু

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সপ্তমবারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়ালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ‘বাংলায় জাগি ভরপুর’ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তৃত করার প্রত্যয় নিয়ে ২০১৭ সাল থেকে ইস্পাহানি মির্জাপুর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এবারের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আরও আকর্ষণীয়ভাবে আয়োজন করা হচ্ছে। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আটটি বিভাগীয় শহরসহ কুমিল্লা অডিশনের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেবে। মোট ২১ পর্বের এই প্রতিযোগিতা চ্যানেল আই-এ সম্প্রচারিত হবে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষাবিদ তারিক মনজুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

সপ্তম আসরের নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুন থেকে, যা চলবে ৩০ জুলাই, ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে ১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি পাবেন। এছাড়া প্রথম দশজন প্রতিযোগী পাবেন ল্যাপটপসহ বই ও বইয়ের আলমারি।

আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। এছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। 

আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য www.banglabid.com.bd ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর