সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬: সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬: সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত

অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই (ফিকি) ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টটি কর্পোরেট ফুটবলে দারুণ উৎসাহ তৈরি করেছে।

কোয়ার্টার ফাইনালের ফল


বিজ্ঞাপন


শেভরন বাংলাদেশকে ২–১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কাপ সেমিফাইনাল নিশ্চিত করে এইচএসবিসি। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য এইচএসবিসি-র শ্যারন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

Photo_1

দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে সিঙ্গার বাংলাদেশ এবং এসটিএস-এর নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে সিঙ্গার বাংলাদেশের গোলরক্ষক ওমর আলীর অসাধারণ গোলকিপিংয়ে জয় পায় সিঙ্গার।

তৃতীয় ম্যাচে রবি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মুখোমুখি হয়। ম্যাচের শেষ মুহূর্তে লং থ্রো থেকে আবিরের ব্যাক হেডারে গোল পেয়ে রবি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে পাল্টা আক্রমণে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে রবি। নাফি টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা খেলোয়াড় হন।


বিজ্ঞাপন


অন্য ম্যাচে ইউনিলিভার বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নেয় ডিএইচএল। শাহিনুর জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান মজবুত করেন। এছাড়া মাসুম, সৈকত এবং আরিফও ডিএইচএল-এর হয়ে গোল করেন।

Photo_2

সেমিফাইনাল লাইন-আপ

কাপ সেমিফাইনালে এইচএসবিসি মুখোমুখি হবে ডিএইচএল-এর এবং আরেকটি লড়াইয়ে রবি খেলবে সিঙ্গার বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে প্লেট সেমি-ফাইনালে শেভরন বাংলাদেশ মুখোমুখি হবে ইউনিলিভার বাংলাদেশের এবং এসটিএস গ্রুপ লড়বে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিপক্ষে।

আগামী ১৫ মে ২০২৬ তারিখে ঢাকার নাটমেগ মাঠে গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টটি সমাপ্ত হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর