ঢাকার সাঁতারকুলে সান ভ্যালি আবাসনের নাটমেগ ফিল্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ব্যানারে এই টুর্নামেন্টের আয়োজন করেছে নাটমেগ।
শুক্রবার (২৪ এপ্রিল) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের এমডি এম. এইচ. এম. ফাইরোজ, এসটিএস ক্যাপিটালের সিইও মানাস সিং, এ অ্যান্ড ই-এর গ্লোবাল প্রেসিডেন্ট ক্রিস অল্ট, অ্যাক্সেনটেকের এমডি ও সিইও মো. আদিল হোসেন এবং এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির।
বিজ্ঞাপন
বক্তারা কর্পোরেট জীবনে টিমওয়ার্ক ও নেতৃত্ব বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এই আয়োজনকে দেশের ফুটবল সংস্কৃতি এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।
এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় বহুজাতিক ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর ফলাফল-
ফুডপান্ডা বনাম সিঙ্গার: গতবারের চ্যাম্পিয়ন ফুডপান্ডা ৪-০ গোলে সিঙ্গার বাংলাদেশকে পরাজিত করে শুভসূচনা করেছে।
বিএটিবি বনাম স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ৩-০ গোলে জয়ী হয়েছে।
বিজ্ঞাপন
রবি বনাম নেসলে: রবি আজিয়াটা পিএলসি ২-০ গোলে নেসলে বাংলাদেশকে হারিয়েছে।
এ অ্যান্ড ই বনাম এসটিএস: আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেড ২-১ গোলে এসটিএস গ্রুপকে পরাজিত করেছে।
২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৫ মে পর্যন্ত। ১৬টি ম্যাচ ডের এই আসরে মোট ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব ও নকআউট ফরম্যাটে খেলাগুলো ‘কাপ’ ও ‘প্লেট’—এই দুই সেগমেন্টে বিভক্ত। প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক। কো-স্পন্সর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত আছে নভোএয়ার।
এজেড



